বেনাপোলে ৪০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর):  যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় পাঁচ কেজি ১শ  গ্রাম ওজনের ৪০টি স্বর্ণেরবারসহ সজিব(২৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৬ অক্টোবর) সকাল  ৮ টায় বেনাপোল সীমান্তের  বারোপোতা  বাজার  থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের বারসহ তাকে  আটক করে। আটক পাচারকারী শার্শার সাতমাইল মাঠপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

 বিজিবি  জানান, তাদের কাছে গোঁপন খবর ছিল বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি নিরাপত্তা ব্যবস্থা  জোরদার করে। এক পর্যায়ে বেনাপোলের বারোপোতা বাজারে  ওই যুবককে একটি মটর বাইকসহ ধরা হয়।

পরে তার শরীর তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৫ কেজি ১শ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণবার পাওয়া যায়। যার বাজার মুল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানায় বিজিবি।

৪৯ বিজিবি ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক  লেঃকর্ণেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।