× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে ৩০ হাজার ডলারসহ আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
বেনাপোলে ৩০ হাজার ডলারসহ আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের বেনাপোলে ঢাকাগামী কলকাতা থেকে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩০ হাজার মার্কিন ডলার সহ তোফাজ্জল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক তোফাজ্জল এর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
রোববার (১৯ ফেব্রুয়ারী) রাতে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে নিয়মিত তল্লাশি কালে এক ব্যক্তির জুতার ভেতর থেকে এই ডলার উদ্ধার করা হয় বলে জানান যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল আহমেদ হাসান জামিল।
আহমেদ হাসান জামিল বলেন, আমড়াখালী বিজিবি চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে কলকাতা থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এসময় একজন যাত্রীর আচরন সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পায়ের জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৩০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকার সমান।
“এসময় তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় ১টি আই ফোনসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।জব্দকৃত মোবাইল ফোন ও ইউএস ডলারের সর্বমোট সিজার মূল্য ৩৩ লাখ ৪০ হাজার টাকা।”
ডলার গুলো অবৈধভাবে ওই ব্যক্তি বহন করছিল বলে জানান বিজিবি।
জব্দকৃত মোবাইল ও ইউএস ডলারসহ তোফাজ্জল হোসেনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..