বেনাপোলে কমল মতি বন্ধুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৬ এর ব্যাচের আয়োজনে শাপলা রেষ্টুরেন্ট হোটেলে ৩০ এপ্রিল এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,২০০৬ এর বন্ধুরা।
উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে মো বদরুজজামান বনি বলেন, আত্মার সঙ্গে আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধু। বন্ধু হতে পারে যে কেউ বন্ধুত্বের কোনো বয়স নেই। পারিপার্শ্বিক অবস্থা, সততা, সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, মনের অনুভূতি প্রকাশ, ভয়কে জয় করায় নির্ভরশীল সঙ্গী হলো বন্ধু। এই ইফতার আয়োজনের মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্বর ভালবাসা মায়া মমতা বৃদ্ধি পাবে। আমরা সকল বন্ধুদের সহযোগিতা নিয়ে সামনের দিনগুলো ভালো কাজের মধ্যে দিয়ে যেতে পারি সেই আশা ব্যাক্ত রাখি।
আজ ইফতার পার্টিতে সকল বন্ধুরা উপস্থিত হয়ে আমার ও সকল বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন করছি।





