মোঃ আঃ জলিল শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচার কালে ১ কেজি ২৪৩গ্রাম ওজনের ১০টি স্বর্ণেরবারসহ মনির হোসেন(২৫) নামে পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার(৩০মে) দুপুর দেড়টায় বেনাপোল-রেলস্টেশন এলাকাথেকে ৪৯ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক মনির হোসেন বেনাপোলের পুটখালি পশ্চিম গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। সে বেনাপোল রেলস্টেশন এলাকার স্বর্ন পাচার চোরা চালিন সেন্ডিগেটের আড়ালে স্বর্ণপাচারের সাথে দীর্ঘ দিন যাবত কাজ করে আসছিল।
বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে এক পাচারকারী স্বর্ণ নিয়ে ভারতের দিকে যাচ্ছে। পরে অভিযান চালিয়ে বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিজিবি স্বর্নের বার সহ তাকে হাতে নাতে তাকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী চালিয়ে ১কেজি ২৪৩গ্রাম ওজনের ১০ টি স্বর্ণেরবার পাওয়া যায়।
৪৯ ব্যাটালিয়নের আই,সি,পি বিজিবি ক্যম্পের নায়েক সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান, আটক স্বর্ণ পাচারকারীকে পুলিশে সোর্পদের প্রক্রিয়া চলছে।




