বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে । শনিবার রাত থেকে ভোর ৬ টা পর্যান্ত অভিযান চালিয়ে এ ফেনসিডিল জব্দ করা হয়। তবে বিজিবি কোন মাদক ব্যবসায়িকে আটক করতে পারে নাই।
২১ বিজিবি দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুস ছামাদ জানান, গোপন সংবাদে জানা যায় পাচারকারিরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে আসছে। এ সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী গ্রাম দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে পৃথক অভিযানে ৫৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কোন চোরাচালানিকে আটক করা যায়নি।


