এম,এ,জলিল শার্শা উপজেলা প্রতিনিধি: বন্দর নগরী বেনাপোলে পূর্ব শত্রুতার জের ধরে দেড় বিঘা জমিতে লাগানো আখ ও কচুক্ষেত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (০৮ এপ্রিল) দিবাগত রাতে কোনো এক সময় বেনাপোলের সাদিপুর মাঠপাড়া গ্রামে কীটনাশক স্প্রে করে ফসলের ক্ষেত পোড়ানো হয়।
ক্ষেতের মালিক আকতার জানান, পরের কাছ থেকে জমি বরগা নিয়ে চাষ করে ছিলাম। ক্ষেতের আশপাশের চাষিদের মুখে খবর পেয়ে জমিতে এসে দেখি জমির সমস্ত ফসল একরাতে পুড়ে শেষ হয়ে গেছে।
ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কেউ বনপোড়া কীটনাশক ছিটিয়ে এ ক্ষতি করেছে। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে। এবছর কীভাবে সংসার চালাবেন তা নিয়ে দুঃচিন্তায় আছেন এ কৃষক।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান এ ক


