বেনাপোলে ডিবির অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ডিবির অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানার ধান্যখোলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩১) ও বাহাদুরপুর ঈদগাহ পাড়ার মৃত আবু বক্করের ছেলে জসীম উদ্দিন (৩২) উভয় থানা বেনাপোল।
শনিবার (৩ জুন)  দুপুরে ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর সাকিনস্থ বাহাদুরপুর মেদের মাঠে জনৈক বিচারক নুরুল হুদার জমির দক্ষিন পার্শ্বে বাহাদুরপুর বাওর ভেরি বাঁধের উপর হইতে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।  উদ্ধারকৃত আলামতের মূল্য ৬,০০,০০০/- টাকা।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।