বেনাপোলে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ তরুনদের সৃজনশীল উদ্যেগকে স্বাগত জানাতে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড এর আবেদনের জন্য বেনাপোল এক আলোচনা সভা অনুষ্টিত হয় ।

বুধবার সকাল ১০ টার সময় বেনাপোল পৌর অডিটরিয়মে যশোর জেলা কো-অর্ডিনেটর সি আর আই (ইয়াং বাংলা)’র জহির ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু।

বেনাপোল অডিটরিয়মে বেনাপোল স্কুল কলেজের ছেলে মেয়েদের উপস্থিতিতে আলোচকরা বলেন, চলতি বছরের ২১ ও ২২ অক্টোবর তরুনদের সর্ববৃহৎ প্লাটফর্ম ঈয়ং বাংলার আয়োজনে তৃতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার সর্ববৃহৎ ইয়ুথ অ্যাওয়ার্ড। ইয়ুথ বাংলার সেক্রেটারি স্বাক্ষরিত এক প্রেস রিলিজে জানা যায় তৃতীয় বারের মত জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদানের লক্ষে আবারো আবেদন পত্র আহবান করা হচ্ছে। তরুনদের নেতৃত্বে দেশ গঠনে এগিয়ে যাওয়া ৩০ সংগঠন ও প্রতিষ্ঠানকে প্রদান করা হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

প্রধান অতিথি সাহাবুদ্দিন মন্টু বলেন ১০ টি বিভগে বিশেষ আবেদনের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে দক্ষতায় উন্নয়ন, সর্বব্যাপি শিক্ষা , বিশেষভাবে সক্ষমদের ( প্রতিবন্ধী) জন্য কর্মসংস্থানের ব্যবাস্থা সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধুলা এবং ফিটনেস , জনসেচতনা সৃষ্ট লিঙ্গ বৈষম্য হৃাস সহ আরো বেশ কিছু বিভাগ রয়েছে।পরিবেশ রক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন, তরুনদের জন্য খেরাধুলা ও স্বাস্থ্য চর্চার ব্যবস্থা করা সংগঠনগুলো ও আবেদন করতে পারবে। এবছর আয়োজনে অংশনিতে অনলাইনে ফরম ছাড়া হয়েছে ২১ আগষ্ট । বরাবরের মত এবারো ১৮-৩৫ বছর বয়সী বাংলাদেশী তরুনরা অনলাইনে আবেদন করতে পারবে। ৩০ সেপ্টেম্বর এর পর বিশেষভাবে শীর্ষ আবেদনকারীদের বাছাই করা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনারা বেগম, নবদিগন্ত প্রি-ক্যাডেড এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তালহা বেনাপোল পৌর কমিশনার মিজানুর রহমান, সুজনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, শার্শার নতুন উদ্ভাবক মিজানুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আমরা বেনাপোলের বাসিন্দা সংগঠনের সভাপতি মহসিন হোসেন হৃদয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।