বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

বেনাপোলে আমদানি নিষিদ্ধ ইনজেকশন জব্দ

স্টাফ রিপোর্টার বেনাপোল: বেনাপোল চেকপোস্ট কাস্টমসে ভারত থেকে আসা হোসাইন মিন্টু (৪৮) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ৮০ হাজার পিস আমদানি নিষিদ্ধ পশুর ইনজেকশন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ইনজেকশনগুলো জব্দ করে।হোসাইন মিন্টু শরিয়তপুরের আমির হোসেনের ছেলে।

কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে ফিরে কাস্টমস পার হওয়ার সময় সন্দেহ জনক ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্য থেকে আমদানি নিষিদ্ধ ৮০ হাজার পিস ভারতীয় ইনজেকশন পাওয়া যায়। পরে ওই যাত্রীকে ছেড়ে দিয়ে তার মালামাল জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক মোঃ আবদুস সাদেক  বলেন, জব্দ করা ইনজেকশন কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হ‌য়ে‌ছে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।