× Banner
সর্বশেষ
শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী

বিয়ে করলেন রূপান্তরকামী অভিনেত্রী ববি ডার্লিং

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ববি ডার্লিং বলিউডের আলোচিত রূপান্তরকামী অভিনয় শিল্পী  বিয়ে করলেন। দীর্ঘদিনের প্রেমিক এবং ভোপালের ব্যবসায়ী রামনিক শর্মাকেই বিয়ে করলেন তিনি। গত নভেম্বরে বিয়ের কথা থাকলেও তা পিছিয়ে সম্প্রতি বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এ জুটি।

ঘরোয়াভাবেই নিজেদের বিয়ের কাজটি সেরেছেন তারা। প্রথমে ভোপালের একটি মন্দিরে বিয়ে করেন এ জুটি। তাদের বিয়ের অনুষ্ঠানে ঘনিষ্ঠ কিছু বন্ধু ও পরিবারের লোকজন ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। ববির সঙ্গে রামনিকের বয়সের ফারাক অনেকটাই। ববি বয়স এখন ৪৩ বছর। সেখানে রামনিক ২৮ বছরের যুবক।

পঙ্কজ শর্মা থেকে ববি ডার্লিং নামে নিজেকে যখন রূপান্তরকামী হিসেবে আবিষ্কার করেছেন, তখন থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছেন ববি। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। এমনকি নিজেকে নারী রূপে তৈরি করতে ব্রেস্ট সার্জারিও করান তিনি। ২৩ বছর বয়সে ১৮টি সিনেমাতে সমকামী চরিত্রে অভিনয়ের জেরে লিমকা বুক অব

মাঝখানে অবশ্য ক্রিকেটার মুনাফ নারুলার সঙ্গে তার সম্পর্কের খবর শোনা গিয়েছিল। উঠতি অভিনেতা অঙ্কিত শর্মার সঙ্গেও জড়িয়েছিল ববি ডার্লিংয়ের নাম। তবে এবার আর অ্যাফেয়ার নয়। রামনিক শর্মাকেই নিজের জীবন সাথী হিসেবে বেছে নিলেন ববি।

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রথম সিজনের অন্যতম আলোচিত প্রতিযোগী ছিলেন ববি। বলিউডের প্রায় ৫০টির মতো হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। টেলিভিশনে তাকে দেখা গেছে ১১টির মতো  সিরিয়ালে।


এ ক্যটাগরির আরো খবর..