বিশ্বে প্রতি ঘণ্টায় ৯০ জন মানুষ আত্মহত্যা, বাংলাদেশে ঘণ্টায় একজনের বেশি

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রতিবেদন অনুযায়ী বিশ্বে প্রতি ৬ মিনিটে ৯ জন মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে  যা প্রতি ৪০ সেকেন্ডে একজন।

মঙ্গলবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে ডব্লিউএইচও।

আগের চেয়ে আত্মহত্যার হার হ্রাস পেয়েছে ৯ দশমিক ৮ শতাংশ।তবুও প্রতিবছর প্রায় ৮ লাখ মানুষ মারা যান শুধু আত্মহত্যায়। যা স্তন ক্যান্সার, ম্যালেরিয়া বা যুদ্ধ এমনকি হত্যাযজ্ঞের থেকেও বেশি। মনোবিজ্ঞানীরা মনে করেন পরিবার ও সমাজের মানুষের সহোযোগিতামূলক মনোভাব না পেলে এর প্রবণতা আরো বাড়বে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, আত্মহত্যা করে যারা মারা যাচ্ছে তারা পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের জন্য ট্র্যাজেডি। তাই আমরা প্রতিটি দেশকে টেকসই উপায়ে আত্মহত্যা প্রতিরোধে কৌশল অবলম্বনের জন্য আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশে এ বিষয়ে কাজ করছে এমন মানবাধিকার সংগঠন ও এনজিওর দেয়া তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর গড়ে ১০ হাজারেরও বেশি নারী-পুরুষ আত্মহত্যা করে । আত্মহত্যার মাধ্যমে প্রতিদিন প্রায় ২৮ জন মানুষ মারা যাচ্ছে । তবে বেশি ঝুঁকিতে রয়েছে ঝিনাইদহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।