বিরলতম সূর্যগ্রহণ কাল, দেখা যাবে দেশের আকাশেও

বিরলতম সূর্যগ্রহণ কাল, দেখা যাবে দেশের আকাশেও

প্রতি বছরের ২১ জুন সূর্য একটি নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে অবস্থান করে। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন আগামীকাল রবিবার। ঠিক এ দিনেই হতে যাচ্ছে সূর্যগ্রহণ। সব মিলিয়ে বিরল এ দিনটিতে এক মহাজাগতিক দৃশ্যেরও দেখা মিলবে দেশ বিদেশের আকাশে।

কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে অবস্থান করায় উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন দেখা যায়। কর্কটক্রান্তি রেখা বা অক্ষাংশ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। সূর্য উত্তরায়নের শেষ সীমাও এই দিনে সংঘটিত হয়।

আর এই দীর্ঘতম দিনটিতেই আংশিক সূর্যগ্রহণ হবে। বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে সারাদেশ থেকে এ আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

ঢাকার স্থানীয় সময় সকাল ৯টা ৪৬ মিনিটে বলয়গ্রাস স্পর্শ। সকাল ১০টা ৪৯ মিনিটে বলয়গ্রাস আরম্ভ। গ্রহণ মধ্য দিবা ১২টা ৪০মিনিট। বলয়গ্রাস সমাপ্তি দুপুর ২টা ৩২ মিনিট। গ্রহণ মোক্ষ (সমাপ্তি) দুপুর ৩টা ৩৪ মিনিট। গ্রহণ স্থিতি ৫ ঘন্টা ৪৮ মিনিট

দিনকে বছরের দীর্ঘতম বা কর্কটক্রান্তি দিবসও বলা হয়ে থাকে। আর এ দিনটিতেই সূর্যগ্রহণ হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে বহু মানুষের মাঝে। তবে সূর্যগ্রহণ খালি চোখে দেখা যাবে না। এজন্য যথাযথ প্রস্তুতি নিয়ে তবেই কেউ পর্যবেক্ষণ করতে পারবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।