× Banner
সর্বশেষ
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক

পিআইডি

বিবেককে কাজে লাগিয়ে মানব সেবায় আত্মনিয়োগ করতে হবে -খাদ্যমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০২৪
মানব সেবায় আত্মনিয়োগ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে। একই সাথে তাদের বিবেককে কাজে লাগিয়ে মানব সেবায় আত্মনিয়োগ করতে হবে।

আজ নওগাঁয় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে পাশাপাশি বইকে আপন করে নিতে হবে। মাদক ও মোবাইলের অপব্যবহার হতে নিজেদের বিরত রাখার কঠোর সংকল্প থাকতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, সন্তানরা যেন অসৎ সঙ্গে না জড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদেরকে ডিজিটাল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন শেখাতে হবে। মোবাইলের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের উপকারের পরিবর্তে ক্ষতি বেশি করে এটা বোঝাতে হবে।

 অনুষ্ঠানে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল, সদর উপজেলা চেয়ারম্যান মাহবুবুল হক কমল, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, এফবিসিসিআই এর পরিচালক ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল উপস্থিত ছিলেন।

পরে, মন্ত্রী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৬০জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..