× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে – স্বরাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিতর্ক এড়াতে মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছে বদি ও রানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

বিতর্ক এড়াতে কক্সবাজার-৪ আসনের আব্দুর রহমান বদি ও টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানাকে মনোনয়ন দেয়া হচ্ছে না। মনোনয়ন তালিকা থেকে তারা বাদ পড়েছেন।  তবে বদির বদলে তার স্ত্রী শাহিনা চৌধুরীকে নৌকা মার্কার মনোনয়ন দিচ্ছে আওয়ামী লীগ। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বদি ও রানাকে নিয়ে বিতর্ক আছে। আমরা সে বিতর্কে যেতে চাচ্ছি না। তাই মনোনয়নও দিচ্ছি না।  কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদি। তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে।

এছাড়া টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি হওয়ায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাও বিতর্কিত।


এ ক্যটাগরির আরো খবর..