বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করে দিন, মমতা ব্যানার্জী সাথে আছে -অনুব্রত

বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করে দিন, মমতা ব্যানার্জী সাথে আছে -অনুব্রত

ভারত প্রতিনিধিঃ ‘বিজেপিকে তাড়ান, ঠেঙিয়ে পগার পার করে দিন। জানবেন মমতা ব্যানার্জী আপনাদের সঙ্গে আছে, উন্নয়ন আছে।’ আউশগ্রামের জনসভায় অনুব্রত মন্ডল।

১৮ জানুয়ারি সোমবার আউশগ্রামের জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমন করেন অনুব্রত মন্ডল। অনুব্রত মন্ডল বলেন, মমতা ব্যানার্জী না থাকলেও বাংলায় অন্ধকার নেমে আসবে। আমরা কেউ বাংলার ক্ষতি চাই না।

অনুব্রত মন্ডল বলেন,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেইমান। আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করা হবে। তবে ফাঁদে পা দেবেন, মমতা ব্যানার্জীর হাত ছাড়বেন না।

অনুব্রত মন্ডল আরো বলেন, মমতা ব্যানার্জীকে হিংসা করেন নরেন্দ্র মোদী। বিজেপি কৃষকদের জন্য কিছু করেনি, বাংলার জন্য কিছু করেনি।

উল্লেখ্য, নিজের মন্তব্যের জন্য মিডিয়ার শিরোনামে এবং সোশ্যাল মিডিয়ার চর্চায় প্রায়শই জায়গা করে নেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। এখন বাংলার রাজনীতি নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন লাগাতার তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্বের উপর নেতাদের মন্তব্য সামনে আসছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।