বিচারপতি মানিকের জামিন মঞ্জুর

বিচারপতি মানিকের জামিন মঞ্জুর
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী জামিন পেয়েছেন। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস এই আদেশ দেন। সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের মামলায় জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। তবে অন্যান্য মামলায় তাকে কারাগারে থাকতে হবে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক জামশেদ আলম।
এর আগে গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করে বিজিবি। পরদিন সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় এবং আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, তাকে আদালতে তোলার সময় ক্ষুব্ধ জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে এবং তার উপর হামলা চালায়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ১২ সেপ্টেম্বর তাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।