স্টাফ রিপোর্টার: গৌরনদী উপজেলার কসবা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও বিএনপি নেতা জনাব মোঃ হায়দার আলী খান(৭০) মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
আজ বৃহস্পতিবার ভোর পাঁচ টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তিনি মৃত্যু বরন করেন। মরহুমের নিজ গ্রাম কসবায় আল্লাহর মসজিদে বাদ আসর জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য জনাব ইঞ্জিনিয়ার আবদুস সোবহান গভীর শোক প্রকাশ করেন।



