বুধবার, ২০ মে ২০২৬
সর্বশেষ
দুর্নীতি ও গ্রাহক হয়রানিতে কেরানীগঞ্জের সাব রেজিস্টার ইমরুল কায়েস | পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন | আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী | ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর | অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার | সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী | মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী |

বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারে সরকারের কোনো হাত নেই

বিশেষ প্রতিবেদকঃ  সরকার কখনই বিএনপির ওপরে কোনো হয়রানি করছে না। রাজনৈতিক উদ্দেশে বিএনপি সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে। বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারে সরকারের কোনো হাত নেই। বললেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার সকালে মাদারীপুর শহরে এলজিইডির বাস্তবায়নে দুই কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করার ‘কারণ’ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করেই বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের পুলিশ গ্রেপ্তার করছে।

মন্ত্রীর অভিযোগ, বিএনপি তাদের কর্মসূচির নামে, গণতন্ত্রের আন্দোলনের নামে বিগত দিনে নৈরাজ্য চালিয়েছে।

আইন তার নিজস্ব গতিতে চলবে জানিয়ে শাজাহান খান বলেন, আইনের বিধান রয়েছে, কোনো মামলার আসামি আদালতে হাজির না হলে তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারে। গ্রেপ্তার আসামিরা এখন আইনের মাধ্যমে জামিন নিয়ে আবার ফিরে আসবে।

বিএনপির ক্ষমতায় থাকার সময়ের কথা উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে পুলিশ দিয়ে পিটিয়েছিল। আমাদের ওপর পুলিশ হয়রানি করেছিল। নারী নেতাদের টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে পুলিশ রাস্তায় নির্মমভাবে পিটিয়েছিল।

ধ্বংসাত্মক কাজে আওয়ামী লীগ জড়িত নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের কেউ কোনো ধ্বংসাত্মক কাজে জড়ায়নি। বিএনপির মতো মানুষ পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে হত্যা করেনি। বিএনপির কোনো কর্মসূচির কথা শুনলে মানুষ ভয় পায়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, সাবেক পৌর মেয়র নুর-ই আলম চৌধুরী প্রমুখ।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।