কামরুজ্জামান শাহীন, ভোলা॥ করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রমন মোকাবেলায় ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে অসহায়,ঘরমুখী ও কর্মহীন মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন বিএনপি।
গত বৃহস্পতিবার সকালে জাহানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ সহিদ মিয়ার বাসভবনে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
জাহানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ সহিদ মিয়া বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নিদের্শে, চরফ্যাশন মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের পক্ষে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
জাহানপুর ইউনিয়নে ত্রান সামগ্রী বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মীর ছাযেদ, জাহানপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, সাধারন সম্পাদক আলগীর ডাক্তার, সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, যুগ্ন সম্পাদক মোতালেব মাষ্টার, এওয়াজুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাহেআলম, জাহানপুর ইউনিয়ণ যুবদলের সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য মো. মোসলেউদ্দিন,ছাত্রদলের সভাপতি ইব্রাহীন আজমীর লিটন, সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, শ্রমিকদলের সভাপতি মোসলেউদ্দিন,সম্পাদক মজির উদ্দিন,মৎস্যজীবীদলের সভাপতি মো. হারুনসহ জাহানপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



