× Banner
সর্বশেষ
মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক ও খামারির কল্যাণ নিশ্চিত করা – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৮৯ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১ জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী

বিএনপিপন্থীরা বললেন ‘আপত্তিকর’, আওয়ামীপন্থীরা ‘গঠনমূলক’

admin
হালনাগাদ: বুধবার, ১২ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে সংসদ সদস্যদের বক্তব্য নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে প্রধান বিচারপতি, উচ্চ আদালতের বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের নিয়ে সংসদ সদস্যদের রাখা বক্তব্য আপত্তিকর।

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি সংসদ সদস্যদের বক্তব্যকে অপত্তিকর মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানান।

তবে এর পরই সমিতির আওয়ামীপন্থী অংশ পাল্টা সংবাদ সম্মেলন করে সংসদ সদস্যদের ওই আলোচনাকে গঠনমূলক বলে অভিহিত করে বক্তব্য দেন।

আইনজীবী সমিতির ব্যানারে এই রকম সংবাদ সম্মেলন আয়োজন সভাপতি ও সাধারণ সম্পাদকের এখতিয়ারে নেই বলে দাবি করে সমিতির সরকার সমর্থক অংশ।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অভিভাবক। সংসদ সদস্যরা সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিষোদগার করে সংবিধানকেই অবমাননা করেছেন। সংসদে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের কটাক্ষ করে যে আপত্তিকর বক্তব্য রাখা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। এভাবে তারা জনগণকে আঘাত ও অপমান করেছেন।

জয়নুল আবেদীন আরো বলেন, ‘বক্তব্য দেওয়া হয়েছে যে, আপনারা সংবিধানের আর্টিকেল-৭ লঙ্ঘন করেছেন। আপনাদের রিভিউ করে এই রায় বাতিল করতে হবে। মনে হচ্ছে যেন আদেশ দিচ্ছেন আদালতকে। তারা সংবিধানের নির্দেশনা মানে না। রায় পরিবর্তনে বিচারকদের ভয়ভীতি দেখাচ্ছে। চাপ দিচ্ছে।’

তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে সংসদ সদস্যদের রাখা বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক এম মাহবুব উদ্দীন খোকন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসহ বারের বিএনপিপন্থী সদস্য ও আইনজীবীরা।

অপরদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামীপন্থীদের আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সিনিয়র সহসভাপতি মো. অজি উল্লাহ। তিনি বলেন, বিএনপির আইনজীবীরা তাঁদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য এই সংবাদ সম্মেলন করেছেন। জাতীয় সংসদে সংসদ সদস্যদের আলোচনা ছিল প্রাণবন্ত ও গঠনমূলক। তিনি বলেন, সংবিধানের যেকোনো সংশোধনীর রায় গুরুত্বপূর্ণ বিষয়। এর পক্ষে-বিপক্ষে আলোচনা হওয়াটা স্বাভাবিক।

অজি উল্লাহ আরো বলেন, ‘সংসদের ভেতরে আলোচিত কোনো বিষয় নিয়ে বারের ব্যানারে সংবাদ সম্মেলন করা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা ছাড়া আর কিছুই নয়। আজকের এই সংবাদ সম্মেলন করার মাধ্যমে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক মহোদয় রাষ্ট্রের দুটি স্তম্ভের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছেন। যা অনভিপ্রেত।’


এ ক্যটাগরির আরো খবর..