বগুড়ার নামুজা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ার নামুজা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
অনিষা ঘোষ, বগুড়াঃ নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুনের সভাপতিত্বে নামুজা উচ্চ বিদ্যালয়ে ৮২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
  আজ সকালে বগুড়া সদর উপজেলার নামুজা উচ্চ বিদ্যালয়ে ৮২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা   নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুনের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগ সভাপতি ও নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সহিদুল ইসলাম দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া বিশিষ্ট  শিল্পপতি নজরুল ইসলাম নজু, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  নামুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হামিদুর রহমান শাহিন, ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুকুমার নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক শ্রী ভূপাল চন্দ্র প্রামানিক। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওহাব প্রামানিক প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।