পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাযের জামাআত অনুষ্ঠিত হবে। উক্ত জামাআতসমূহে নিম্নোক্ত আলেমগণ ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন।
প্রথম জামাআত : সকাল ৭টা
ইমাম : হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
দ্বিতীয় জামাআত : সকাল ৮টা
ইমাম : হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: হাফেয ক্বারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
তৃতীয় জামাআত : সকাল ৯টা
ইমাম : হাফেয মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: মাওলানা ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
চতুর্থ জামাআত : সকাল ১০টা
ইমাম : মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: জনাব মোঃ আতাউর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
পঞ্চম ও সর্বশেষ জামাআত : সকাল ১০.৪৫টা
ইমাম : হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন
মুকাব্বির: হাফেজ মোঃ শহীদুল্লাহ, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
উপর্যুক্ত ৫টি জামাআতে কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন।



