বাংলাদেশ থেকে ইতালিতে আসা ৭০ শতাংশের বেশি যাত্রীর করোনাভাইরাস পজিটিভ। তাই বাধ্য হয়ে আমরা বাংলাদেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছি। এক সাক্ষাৎকারে এমনটাই বলেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে।
ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে বলেছেন, আমরা নতুন দফায় সংক্রমণের ব্যাপারে প্রস্তুত রয়েছি। কিন্তু আমাদের মনোযোগ সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের প্রস্তুত থাকতে হবে এবং আমরা প্রস্তুত রয়েছি। আমরা নিশ্চিতভাবে জানি কিভাবে নতুন সংক্রমণ সীমিত পর্যায়ে রাখতে হবে।
ইতালির প্রধানমন্ত্রী আরো বলেন, দেশটির বিভিন্ন অঞ্চলের জন্য অত্যাধুনিক পর্যবেক্ষণ পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। আমরা বিদেশি দেশ থেকে করোনা পজিটিভ এবং বিনা পর্যবেক্ষণের কাউকে ঢুকতে দিতে পারি না। এসময় বাংলাদেশের উদাহরণ টেনে কন্তে বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে যেসব নাগরিকরা এসেছেন, তাদের মধ্যে ৭০ শতাংশের বেশির শরীরে করোনা পজিটিভ ছিল। তাদের দেশত্যাগে কোনও নিয়ন্ত্রণ ছিল না ফলে আমরা বাংলাদেশের সঙ্গে অনিদৃস্টকালের জন্য ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছি।



