× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে দুর্বৃত্তের রাম দায়ের কোপে মেজরের মা’র বাম পা বিচ্ছিন্ন

admin
হালনাগাদ: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তের ধারালো রাম দায়ের কোপে হোসনে আরা বেগম (৭০) নামের এক নারীর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া কালিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পা বিচ্ছিন্ন হওয়া হোসনেআরা বেগম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামালের মা।

মেজর (অব.) মোস্তফা কামাল ও এলাকাবাসী জানান, ওই গ্রামের নুরুল ইসলাম মিয়ার স্ত্রী হোসনেআরা বেগম মাগরিবের নামাজের আগে বাড়ির সামনে পায়চারী করছিলেন। এমন সময় অজ্ঞাত এক ব্যক্তি এসে তার পরিচয় জানতে চান। পরিচয় পেয়েই হাতে থাকা ব্যাগ থেকে রাম দা বের করে তার বাম পায়ের গোড়ালি বরাবর সজোরে কোপ দেয়। এতে তার পায়ের নীচের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই সন্ত্রাসী দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত হোসনেআরাকে বিচ্ছিন্ন পা’সহ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনরা ঢাকায় নিয়ে যান। তবে, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানান, হামলাকারীর সন্ধানে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..