× Banner
সর্বশেষ
আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

পিআইডি

বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি হচ্ছে -ত্রাণ প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
চিকিৎসা ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি

বাংলাদেশে দিনে দিনে চিকিৎসা ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি হচ্ছে। অনেক জটিল ও কঠিন রোগের বিশ্বমানের চিকিৎসা দিচ্ছেন দেশের চিকিৎসকরা,যা আমাদের সাহস জোগায়। আগামী দিনগুলোতে চিকিৎসকদের আরো দক্ষ করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার গবেষণার ওপর জোর দিচ্ছেন এবংগবেষণার জন্য অর্থ বরাদ্দও দিচ্ছেন। কারণ গবেষণা থেকেই জানা যায় আসল চিত্র। আজকে যাদের জন্য এই আয়োজন সেই বাতরোগে আক্রান্তদেরও বাস্তব চিত্র উঠে এসেছে গবেষণায়। বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বাত রোগীদের সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডা. এনামুর রহমান বলেন,মানুষের জীবনের সঙ্গে বাত রোগ অনেকটা ওতপ্রোতভাবে জড়িত। মানুষের যেকোনো বয়সে এই রোগ হতে পারে। আমাদের দেশের ২৬ শতাংশ মানুষেরশরীরের কোনো না কোনো অঙ্গে ব্যথা,বেদনা ও কষ্টের প্রকোপ হয়ে থাকে। ৬৪৪ প্রকারের বাত ব্যথা মেডিসিন বিভাগের রিউমাটোলজির রোগ হিসেবে পরিচিত ।

প্রতিমন্ত্রী বলেন,স্বাস্থ্য খাতে সাফল্যের জন্য আন্তর্জাতিক অর্জনও রয়েছে আমাদের। আর এসবের নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও নির্দেশনা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা.মোঃ নজরুল ইসলাম,বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল ও ব্র্যাকের হেলথ এন্টারপ্রাইজের প্রধান ডা. তৌফিকুল হাসান সিদ্দিকী এসময় উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..