× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

বস্ত্রখাতে ভারতের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যবস্থায় সুফল পেতে পারে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/bgmea-and-high-commissioner.jpg

পোশাক ও বস্ত্রখাতে বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যবস্থায় সহযোগিতা সম্প্রসারণে সুফল ভোগ করতে পারে বলে মনে করেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিজিএমইএ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিজিএমইএ সভাপতি এসব কথা বলেন।

এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ, মো. মহিউদ্দিন রুবেল, তানভীর আহমেদ, আব্দুল্লাহ হিল রাকিব, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ ও  বানিজ্যিক প্রতিনিধি ড. প্রম্যেশ বাসাল উপস্থিত ছিলেন।

ভারতীয় হাইকমিশনার ও বিজিএমইএ সভাপতি রপ্তানি-আমদানি বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পে বিরাজমান সমস্যাগুলো এবং সেগুলোর সমাধানের সম্ভাব্য উপায়গুলো নিয়ে আলোচনা করেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ পোশাক শিল্পের কাঁচামাল বিশেষ করে মেশিনারিজ, কটন, ফেব্রিক্স, রাসায়নিক উপকরণ ও রং আমদানির জন্য ভারতের ওপর নির্ভর করে। অন্যদিকে, ভারত বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি সম্ভাবনাময় বাজার। ভারতের স্থানীয় বাজারের আকার বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে। তাই, বাংলাদেশ ও ভারত উভয় দেশ বাণিজ্য স্বার্থের জন্য একে অপরের পরিপূরক।

তিনি ভারতীয় হাই কমিশনারকে সময় ও ব্যয় সাশ্রয়ের জন্য বেনাপোলসহ স্থল বন্দরগুলোর মাধ্যমে বাণিজ্য সহজীকরণের অনুরোধ জানান। তিনি ব্যবসার প্রয়োজনে বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করা ও ফ্লাইট চালু করারও অনুরোধ জানান।


এ ক্যটাগরির আরো খবর..