× Banner
সর্বশেষ
আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা 

বসুন্ধরা গ্রুপের এমডিকে গ্রেফতারের দাবিতে যশোরে মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jashore-Humanchain-1.jpg

যশোর প্রতিনিধি: বসুন্ধরা গ্রুপের এমডিকে গ্রেফতার, খাদ্য নিরাপত্তাও কর্মহীন শ্রমিকদের আর্থিক সহযোগিতার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯এপ্রিল) সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখার নেতাকর্মীরা এই মানববন্ধন করে।

সংগঠনের সমন্বয়ক অ্যাডভোকেট আবুল হোসেনের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউন দেয়ায় দরিদ্র মানুষ ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এজন্য তাদের জনপ্রতি ৪৫০ টাকা নয়, বিনামূল্যে এক মাসের জন্য চাল ও ৫ হাজার টাকা করে দিতে হবে।

এছাড়া করোনার চিকিৎসা নিশ্চিত করতে প্রতিটি জেলায় আইসিইউসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ। সেইসাথে মুনিয়া হত্যায় বসুন্ধরা গ্রুপের এমডিকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয় মানববন্ধনে।


এ ক্যটাগরির আরো খবর..