বর্তমান সরকার গণতন্ত্র বিশ্বাস করে না -শ্যামা ওবায়েদ

আবু নাসের হুসাইন, সালথা:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেন, বর্তমান সরকার গণতন্ত্র বিশ্বাস করে না, ভোট বিশ্বাস করে না। যদি করতো তাহলে আজ সালথা মডেল স্কুল মাঠে বিএনপির সভা অনুষ্ঠিত হতো। প্রশাসনকে সরকারী স্বার্থে ব্যবহার না করে জণগনের স্বার্থে ব্যবহার করুন। জালিম সরকারের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

আজ শুক্রবার ফরিদপুরের সালথা উপজেলা ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বারের বাড়িতে উপজেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেছ আলী ইছা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ পারভেদ, এ্যাড. হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মোল্যা, উপজেলা ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বার, সহ-সভাপতি শাহীন মাতুব্বার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাংগঠনিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, উপজেলা সেচ্ছ সেবক দলের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এ্যাড. আজিজুর রহমান লিটন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।