× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

বরিশাল মেডিকেলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

বরিশাল প্রতিনিধিঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের হোস্টেলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গতরাত ১ টার দিকে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, সোমবার রাত ৯ টার দিকে কলেজ অডিটোরিয়ামে মেডিসিন ক্লাবের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় ছাত্রলীগের ইমরান ও তুহিন গ্রুপের সমর্থকরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা যায়।

এ সময় থেমে দুই’গ্রুপের মধ্যে ধাওযা পাল্টা ধাওয়া হয়। পরে ইমরান গ্রুপের সমর্থকরা ১ নম্বর হোস্টেলে ও অনুপ গ্রুপ ২ নম্বর হোস্টেলে অবস্থান নেয়।

পর রাত ১ টার দিকে আবারো দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় আহত হয় তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনার পর থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..