বরিশাল বিভাগে করোনাকালীন সরকারি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত

বরিশাল বিভাগে করোনাকালীন সরকারি মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত

বরিশাল বিভাগের কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে সরকারের ত্রাণসামগ্রী বিতরণ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিভাগের বিভিন্ন জেলায় নগদ অর্থ সহায়তা ও ভিজিএফ আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় গরিব, অসহায়, দু:স্থ দিনমজুরসহ হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ভোলা জেলায় কোভিড-১৯ মোকাবিলা এ পর্যন্ত নগদ অর্থ সহায়তা খাতে এ পর্যন্ত ৬৪৫টি পরিবার বা ২ হাজার ২৫৮ জনের মাঝে ৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ এ কলের মাধ্যমে ১৫১ টি পরিবার বা ৫২৫ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বরগুনা জেলায় কোভিড-১৯ মোকাবিলা এ পর্যন্ত নগদ অর্থ সহায়তা খাতে এ পর্যন্ত ২৭ হাজার ৩৬১টি পরিবার বা ১ লাখ ৯ হাজার ৪৪৪ জনের মাঝে ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ভিজিএফ আর্থিক সহায়তার অংশ হিসেবে ১ লাখ ৩০ হাজার ১২২টি পরিবার বা ৫ লাখ ২০ হাজার ৪৮৮ জানের মাঝে ৫ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ এ কলের মাধ্যমে ৭টি পরিবার বা ২৮ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ঝালকাঠি জেলায় কোভিড-১৯ মোকাবিলা এ পর্যন্ত নগদ অর্থ সহায়তা খাতে এ পর্যন্ত ৩ হাজার ৭৬২টি পরিবার বা ১৬ হাজার ৩৮০ জনের মাঝে ১৮ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ এ কলের মাধ্যমে ১৩ টি পরিবার বা ৫৩ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

পিরোজপুর জেলায় এ পর্যন্ত ১ হাজার ৫০৫টি বা ৭ হাজার ৫২৫ জনের মাঝে ৮ লাখ ২০ হাজার টাকা (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে। ভিজিএফ আর্থিক সহায়তার অংশ হিসেবে ৬৩৬ টি পরিবার বা ৩ হাজার ১৮০ জনের মাঝে ২ লাখ ৮৬ হাজার ২০০ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ এ কলের মাধ্যমে ২০টি পরিবার বা ৮০ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

পটুয়াখালী জেলায় এ পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ১৩৭টি পরিবার বা ১২ লাখ ৬০ হাজার ৫৪৮ জনের মাঝে ১৪ কোটি ১৮ লাখ ১১ হাজার ৬৫০ টাকা ভিজিএফ অর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩৩ এ কলের মাধ্যমে ২৫টি বা ১১২ জনকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলাসমূহের জেলা তথ্য এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।