বরিশালের আগৈলঝাড়া, গৌরনদী ও বাবুগঞ্জ উপজেলায় এক চিকিৎসক, নার্সসহ ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় ২ দিনে মোট ৭ জন করোনা আক্রান্ত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত হওয়া ৫ জনের মধ্যে জেলার আগৈলঝাড়া উপজেলায় একজন চিকিৎসক, বাবুগঞ্জে একজন রোগী ও এক জন নার্স ও এক জন স্বাস্থ্যকর্মী এবং গৌরনদীতে একজন নারী রোগী রয়েছেন।
এর আগে রোববার শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন মেহেন্দিগঞ্জের একজন রোগী এবং বাকেরগঞ্জের একজন রোগীর করোনা পজেটিভ পাওয়া যায়।





