× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনার জন্য গঠিত হচ্ছে কোম্পানি

admin
হালনাগাদ: সোমবার, ৩ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদক :    বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া বীজ আইন-২০১৭-এর খসড়ার চূড়ান্ত অনুমোদনদেওয়া হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিসভার সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাবটি উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউলআলম সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সফল আয়োজন সম্পন্ন হয়েছে। এখন এই স্যাটেলাইট ব্যবস্থাপনার জন্য একটি কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে কোম্পানি গঠনের প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোম্পানির অনুমোদিত মূলধন হবে পাঁচ হাজার কোটি টাকা। ১০ টাকা মূল্যের ৫০০ কোটি শেয়ার ছাড়া হবে। এই কোম্পানি পরিচালনার জন্য ১১ সদস্যের একটি কমিটি হবে। কমিটির সবাই হবেন সরকারি কর্মকর্তা। আর চেয়ারম্যান হবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব।এ ছাড়া আজ মন্ত্রিসভার বৈঠকে বীজ আইন-২০১৭-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এ আইনের খসড়ার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি সামরিক সরকারের আমলের একটি অধ্যাদেশ দ্বারা বীজ ব্যবস্থাপনা, উৎপাদন, সংরক্ষণ, আমদানি, ক্রয়-বিক্রয় হতো। সেই অধ্যাদেশটিকে এখন আইনে রূপান্তর করা হচ্ছে। পাশাপাশি আইনটিকে বাংলায় করা হচ্ছে বলে জানান মো. শফিউল আলম।


এ ক্যটাগরির আরো খবর..