মাদারীপুর প্রতিনিধি ঃ বঙ্গবন্ধুর নেপথ্যে হত্যাকারি জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করেনি। হত্যা করছে বঙ্গবন্ধুর পুরো পরিবারকেই।
এমনকি শেখ হাসিনা ও শেখ রেহানাকে ৬ বছর বাংলাদেশে ঢুকতে দেয়নি এই জিয়া। এ কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর ও প্রকাশনা সম্পদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি।
মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নে একটি রাস্তার ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদাক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবাহান গোলাপ।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপঙ্কর তঞ্চঙ্গার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌর মেয়র এসএম হানিফ, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাকিম তালুকদার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন সরদার প্রমূখ।
ডা. আবদুস সোবাহান গোলাপ আরও বলেন, উন্নয়নের জোয়ার সারা বাংলাদেশে। স্বল্প উন্নয়ন দেশ থেকে একটি উন্নয়নশীল দেশে উন্নত করে উন্নয়নের ধারা অব্যহত রেখেছে। আর এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার দেশ প্রেমের জন্য।




