বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন

বগুড়ায় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন

দীপক সরকার, বগুড়া প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে শোক আর গভীর শ্রদ্ধায় বগুড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিুবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। জাতীয় পতাকা অর্ধনমিত,কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, অনলাইনে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।

১৫ আগস্ট শনিবার সকালে বগুড়া জেলা আওয়ামীলীগ শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সাতমাথায় মুজিবমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা করা হয়। এ ছাড়াও বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, জেলা পরিষদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী পালন করেছে। বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদাভাবে শোক দিবসের কর্মসূচী পালন করা হয়।

বগুড়ায় জাতীয় শোক দিবস

অপরদিকে বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ১৫ আগষ্ট শনিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রাঙ্গণে নব নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ হাবিবর রহমান। দিবসটিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর পৌরসভা, শেরপুর থানা পুলিশ, শেরপুর অফিসার্স ক্লাব, শেরপুর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রেসক্লাব, ইউপি সচিব এসোসিয়েশন(বাপসা), নেসকো, এনজিও আশা সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।