× Banner
সর্বশেষ
আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সালথায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২০
ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় গলায় ফাঁস দিয়ে সুজন মাতুব্বর (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার (১০মে) সকাল আনুমানিক ৮ টা দিকে বসতঘরের আড়ার সাথে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। যুবক সুজন, উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের মোঃ বাবু মাতুব্বরের ছেলে।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, গত ছয় মাস আগে পাশ্ববর্তী একই ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের বিয়ে করে সুজন। স্বামী-স্ত্রীর সংসার ভালোই চলছিলো। আত্মহত্যার করতে পারে এমন কোন ঘটনা ঘটেনি।

এব্যাপারে স্ত্রী রুনি বেগম জানান, সারা রাত পেটের ব্যাথায় কার্তাচ্ছিলো। রাতের শেষের দিকে তিনি ঘুমিয়ে পড়েন। আমি খুব সকালে ঘুম থেকে উঠে বাড়ির সাংসারিক কাজে ঘরের বাহিরে এসে কাজ করতে ছিলাম। প্রায় ঘন্টা খানেক পরে ঘরের ভিতর ডুকে দেখি আড়ার সাথে গলায় রশি লাগানো অবস্থ্য় ঝুলছে। পরে আমার ডাক চিৎকারে বাড়ির অন্য সবাই ছুটে আসে। পরে পুলিশে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে তার লাশ আড়ার থেকে নামায়। তবে কি কারনে আত্মহত্যা করেছে তার কোন সঠিক কারণ জানা যায়নি।

এ ব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, লাশটি উদ্বার করে মৃত্যুর সঠিক কারন নির্নয়ের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেডিকেল রির্পোট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..