ফরিদপুর জেলা পরিদের প্রধান নির্বাহী কর্মকর্তার যাদুঘর পরিদর্শন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রাম বর্তমান রউফ নগরের বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ স্মৃতি যাদুঘর  বুধবার বেলা আনুমানিক ১২.০০ ঘটিকায় পরিদর্শন করেন ফরিদপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আঃ রশিদ সঙ্গে ছিলেন তার সহধর্মীনি ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ এর হিসাব বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে হাবিবা সুলতানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ স্মৃতি যাদুঘরের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) স্মৃতি যাদুঘরের সাধারণ সম্পাদক মোঃ আলী আতিকুর রহমান, বীরশ্রেষ্ঠের বড় বোন জোহরা বেগম, বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক, মোঃ এনামুল হক চৌধুরী (কামাল), মোঃ মোজাফ্ফর মৃধা, মোঃ তিলাম হোসেন মৃধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

সবশেষে ফরিদপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা সালামতপুর গ্রামের বীরশ্রেষ্ঠের বাড়ির সামনের মসজিদ উন্নয়ননের জন্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা বরাদ্দ ঘোষণা দেন। এবং বিশ হাজার টাকা নগদ প্রদান করেন। সার্বিক তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় ছিলেন মুন্সী সাইদুর রহমান (শওকত) ও বিপুল মোল্যা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।