আবু নাসের হুসাইনঃ ফরিদপুরের ৯নং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনের পিতা মোঃ তমিজ উদ্দীন ফকির বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
আজ শুক্রবার সকাল ১১ টার দিকে রামখন্ড গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর রামখন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু, মিয়া, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
এসময় ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন সকলের কাছে তার পিতার রুহের মাগফেরাত কামনা করেছেন।



