বিশেষ প্রতিবেদক: উপমহাদেশের বিশিষ্ট পার্লামটারিয়ান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত উপদেষ্টা প্রয়াত জনেনতা সুরঞ্জিত সেনগুপ্ত এর আত্মার শান্তি কামনায় বাংলাদশ পূজা উদযাপন পরিষদের আহবানে আজ ১০ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশে বিভিন মঠ-মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটি কেন্দ্রিয়ভাবে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বেলস ১১.৩০ঘটিকায় প্রয়াত জননেতা সুরঞ্জিত সেনগুপ্ত এর আত্মার শান্তি কামনায় বিশষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় নেতৃবৃন্দ তাঁর স্মতি চারণ করন। নেতৃবৃন্দ বলেন, আমরা মহান নেতাকে হারিয়েছি তা কখনা পূরণীয় নয়। তাঁর আদর্শ অনুকরণীয় হয় থাকব।
শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেবায়ত প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার রায় এর পরিচালনায় প্রার্থনা সভায় স্মতি চারণ করেন বাংলাদশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল, নিম চদ্র ভমিক, দূর্গাদাশ ভট্টাচার্য্য, সাংবাদিক স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, সুব্রত চধুরী, পংকজ নাথ এমপি, সুজিত রায় নদী, সুভাষ সিংহ রায়, রঞ্জন কর্মকার, বিরন অধিকারী, সাংবাদিক প্রণব সাহা প্রমূখ।



