× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বুড়িগঙ্গায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নৌকা বাইচ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
নৌপরিবহন মন্ত্রণালয়ের নৌকা বাইচ

          প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে বুড়িগঙ্গায় এক নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল নৌকা বাইচের উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন।

          অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, সংসদ সদস্য হাজী মোঃ সেলিম, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান আব্দুল হামিদ এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

          অনুষ্ঠান শেষে লেজার শো এবং ফানুস উত্তোলন করা হয়।

          ৬০ মাঝি নৌকা বাইচে শেখবাড়ী দল প্রথম, সোনারতরী দল দ্বিতীয় এবং জয় বাংলা দল তৃতীয় হয়।

১২ মাঝি নৌকা বাইচে মারুফ খান দল প্রথম, হামিদ আলী দল দ্বিতীয় এবং খায়রুল ইসলামের দল তৃতীয় হয়।

          মোট ১১টি দল নৌকা বাইচে অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..