প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে পুনঃনিয়োগ পেলেন খোকন

 প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল আলম খোকন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। তাতে বলা হয়েছে, আশরাফুল আলম আগের চুক্তির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে কর্মরত থাকবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম শাখাওয়াত মুন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবির সিনিয়র প্রশিক্ষক এবং বর্তমানে প্রেষণে বাংলাদেশ টেলিভিশনে প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মরত শাখাওয়াত মুন, এখন থেকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আশরাফুল আলম খোকন ও শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।