প্রথম থেকে দ্বাদশ ব্যাচে উত্তীর্ণ নিবন্ধনধারী ১৭ জন শিক্ষককে নিয়োগ

প্রথম থেকে দ্বাদশ ব্যাচে উত্তীর্ণ নিবন্ধনধারী ১৭ জন শিক্ষককে নিয়োগ

প্রথম থেকে দ্বাদশ ব্যাচে উত্তীর্ণ নিবন্ধনধারী ১৭ জন শিক্ষককে নিয়োগ দিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃর্পক্ষকে (এনটিআরসিএ) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় হাতে পাওয়ার তিন মাসের মধ্যে তাদের নিয়োগ দিতে এনটিআরসিএকে নির্দেশ দেয়া হয়েছে।

জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আজ রিটকারীদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যরিস্টার সৈয়দ মুহাম্মাদ জাহাঙ্গীর হোসেন।

২০১৭ খ্রিষ্টাব্দে রিট করেছিলেন সেলিম, উত্তমসহ ১৭ জন নিবন্ধনধারী। এরপর রিটের শুনানী করে রুল জারি করেছিলেন আদালত। সেই রুলের চূড়ান্ত শুনানি করে আজ হাইকোর্ট রায় ঘোষণা করলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।