× Banner
সর্বশেষ
২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ র‍্যাবের হাতে আটক

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

জুনেল আহমদ আরিফ,দক্ষিণ সুরমা,সিলেটঃ ষড়যন্ত্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে র‍্যাবের হাতে অস্ত্র সহ ধরা পড়েছে তিন ব্যাক্তি। এলাকার বিশিষ্ট মুরব্বী লাল মিয়া উরফে গেদা মিয়া নামক ব্যাক্তিকে সাজানো ঘটনায় র‍্যাবের হাতে ধরিয়ে দেয়ার ফন্দি এঁটে একই গ্রামের ইলিয়াস মিয়া, কুতুব উদ্দিন ও রাজু নামে তিন ব্যাক্তি নিজেরাই আটক হয়েছেন।

ঘটনাটি ঘটে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৩নং তেতলী ইউ/পি এর লক্ষীপুর গ্রামে।

র‍্যাব ও জনাব লাল মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন(র‍্যাব) এর একটি দল লক্ষীপুর গ্রামে আসে।

ঘটনাস্থল পরিদর্শন করে র‍্যাব সদস্যরা দেখতে পান লাল মিয়ার বাড়ীর বারান্দায় বেশ কিছু ছুরি, রামদা ও পেট্রোল বোমা সদৃশ বস্তু এলোমেলো ভাবে রাখা। সার্বিক ঘটনা পর্যবেক্ষন করে র‍্যাব সদস্যদের সন্দেহ হলে তারা ঘটনার তথ্য দানকারীদের তলব করে জিজ্ঞাসাবাদ করেন।

প্রাথমিক ভাবে স্বীকার না করলেও পরে উত্তম মধ্যমের পর ঘটনার পরিকল্পনাকারী ইলিয়াস মিয়া কুতুব উদ্দিন,  রাজু সহ অজ্ঞাত আরো দুই ব্যাক্তি এই ঘটনার দায় স্বীকার করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপের লাল মিয়া উরফে গেদা মিয়ার পুত্র কামাল মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে আমাদের পরিবারকে ফাসানোর জন্য এই নাটক সাজানো হয়েছে।

এলাকায় খুঁজ নিয়ে জানা যায়, ইলিয়াস মিয়া সহ অন্যান্যরা বেশ কিছুদিন যাবৎ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এবং অপরাধীদের র‍্যাব আটক করেছে।


এ ক্যটাগরির আরো খবর..