ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে . আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো এক বার্তায় প্রণব মুখার্জিকে বলেন, প্রণব মুখার্জি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু । তিনি ১৯৭৩-৭৪ সালে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী থাকাকালে তাঁর সাথে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়।
ড. মোমেনের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর ছিল ভারতে। তখন তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সফরের অনুরোধ করেছিলেন।
প্রণব মুখার্জি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ সফরে আসবেন এমন প্রত্যশা করছেন ড. মোমেন।




