পঞ্চগড়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শেখগছ এলাকায় পুকুরের পানিতে ডুবে সোহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

২৪ মার্চ (মঙ্গলবার) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শেখগছ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সোহান জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত এলাকার জিয়াউর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোহান তার মায়ের সাথে কয়েক দিন আগে তার নানার বাড়িতে বেড়াতে যায়। দুপুরে খেলার সময় সবার অগোচরে সে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে গেলে এসময় তার নানার বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক শিশু সোহানকে মৃত ঘোষণা করে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাঃ রাফি মোজাম্মেল পুকুরের পানিতে পড়ে শিশু সোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।