× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

কুটনৈতিক প্রতিবেদক

পারলো না রাশিয়ার লুনা ২৫, বুধবার চাঁদে নামবে ভারতের চন্দ্রযান-৩

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
ভারতের চন্দ্রযান

রাশিয়ার লুনা-২৫ ভেঙে পড়েছে। কিন্তু এখনও আশা জাগিয়ে ঠিক কক্ষপথেই আছে ভারতের চন্দ্রযান-৩। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার ভারতীয় সময় ছয়টা চার মিনিটে চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করবে। এই অভিযান সফল হলে চাঁদের অনাবিষ্কৃত এই অংশে প্রথমবার কোনো ল্যান্ডার পা রাখবে। আর এখানে চাঁদের মাটির নিচে জলীয় বরফ আছে বলে বৈজ্ঞানিকদের অনুমান। সেজন্যই চন্দ্রযান-৩-এর দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। বিশেষ করে লুনা ২৫ ধ্বসের পর।

চন্দ্রযান-৩-এর সঙ্গে প্রতিয়োগিতায় নেমেছিল রাশিয়ার লুনা ২৫। কে আগে চাঁদের  দক্ষিণ মেরুর মাটি  প্রথম ছুঁতে পারবে, সেই প্রতিযোগিতা। চাঁদের শেষ কক্ষপথে পৌঁছানোর জন্য মাত্র একটা ধাপ বাকি ছিল লুনা ২৫-এর কিন্তু সেটা তারা আর পেরোতে পারলো না। নিজের কক্ষপথ ছেড়ে কিছুটা এগিয়ে যায় লুনা ২৫। তারপরই রাশিয়ার মহাকাশসংস্থা রসকসমসের সঙ্গে তার যোগাযোগ ছিন্ন হয়ে যায়। পরে রাশিয়া জানায়, লুনা ২৫ চাঁদের মাটিতে ভেঙে পড়েছে। রাশিয়া শেষবার চাঁদে নেমেছিল ১৯৭৬ সালে। সেই সোভিয়েত আমলে লুনা ২৪ কোনো ভুল করেনি। কিন্তু এতবছর পর রাশিয়া যখন লুনা ২৫ চাঁদে পাঠালো, তখন তা সাফল্য পেল না।

ভারতের চন্দ্রযান এখন চাঁদের শেষ কক্ষে ঢুকে পড়েছে। এখান থেকে চাঁদের সবচেয়ে কাছের অংশ ২৫ কিলোমিটার ও সবচেয়ে দূরের অংশ ১৩৪ কিলোমিটার দূরে। ইসরো জানিয়েছে, একেবারে পরিকল্পনামাফিক চলছে ল্যান্ডার বিক্রম। শনিবার রাত দুটো নাগাদ তার কক্ষপথ পরিবর্তন করা হয়েছে। বিক্রম এখন চাঁদের শেষ কক্ষপথে আছে। এখান থেকে এবার চাঁদে নামবে বিক্রম। এটা কঠিন পরীক্ষা। কারণ, গতবার চন্দ্রযান-২ এখানেই ভেঙে পড়েছিল। রাশিয়ার লুনা ২৫-ও একইরকমভাবে ভেঙে পড়েছে। গত ১৪ জুলাই চন্দ্রযান-৩-কে মহাকাশে উৎক্ষেপণ করা হয়।  গত ১৪ জুলাই চন্দ্রযান-৩-কে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। তবে এবার ভারতীয় মহাকাশসংস্থা ইসরোর বিজ্ঞানীরা গতবারের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বেশ কয়েকটি বিশেষ ব্যবস্থা নিয়েছেন।

অবতরণে আর বেশি দেরি নেই। চাঁদের একেবারে ঘাড়ে নিশ্বাস ফেলছে – ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রাখার কথা তার। কিন্তু অবতরণ কোথায় হবে? চাঁদের দক্ষিণ মেরুর দুর্গম খানাখন্দে ভরা মাটিতে বিক্রমের প্রয়োজন অপেক্ষাকৃত মসৃণ জমি। আপাতত সেই সন্ধানেই রয়েছে ইসরো।

চাঁদের জমিতে পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সঙ্গে রয়েছে অনেক ছোট বড় গর্ত। উঁচু ঢিবিও প্রতিবন্ধক হয়ে উঠতে পারে। ইসরোর প্রাথমিক লক্ষ্য হল, পাথর বা গর্ত এড়িয়ে অপেক্ষাকৃত ফাঁকা স্থান আগে চিহ্নিত করা। তার পর সেখানে বিক্রমকে নামানো হবে। বুধবার সন্ধ্যায় রোভার প্রজ্ঞানকে পেটের ভিতর নিয়ে পাখির পালকের মতো চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। চন্দ্র অভিযানের এই পর্যায়টিই সবচেয়ে কঠিন বলে মনে করা হচ্ছে। চার বছর আগে এই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। তবে এ বার তেমন সম্ভাবনা নেই বলেই দাবি ইসরোর।


এ ক্যটাগরির আরো খবর..