× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

ডেস্ক

পাকিস্তান ও ভারতের সাথে সম্পর্ক স্পষ্ট করলো আমেরিকা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
পাকিস্তান ও ভারতের সাথে সম্পর্ক

পাকিস্তানের সঙ্গে আমেরিকা কৌশলগত সম্পর্ক মজবুত করতে চায়। তবে পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্য ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইবে না আমেরিকা। জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের বিদেশসচিব মার্কো রুবিয়ো।

অপারেশন সিঁদুর ও ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর ট্যারিফ চাপানোর পর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অনেকে দাবি করেছিলেন, পাকিস্তানের দিকে পাল্লা ঝুঁকছে আমেরিকার। তবে তার যে কোনও সম্ভাবনা নেই তা সাফ জানিয়ে জেন মার্কো রুবিয়ো।

দোহার উদ্দেশে যাওয়ার পথে ভারত এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকা কূটনৈতিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বন্ধুত্বের বিনিময়ে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে চায় না আমেরিকা। আমেরিকা এবং পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে কাজ করে। তাতে ভারতের সঙ্গে বন্ধুত্বের কোনও ক্ষতি হবে না। ভারতীয় কূটনীতি বুদ্ধিমানের কাজ। তারা বোঝে যে আমাদের অনেক দেশের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে।’

এমন অনেক দেশ আছে যাদের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক আছে কিন্তু আমেরিকার নেই। তা নিয়ে ট্রাম্প প্রশাসনের কোনও আপত্তি নেই বলেও দাবি করেন রুবিয়ো। বলেন, ‘ভারত নিজের বিদেশনীতি মেনে চলে। সেটাই তো স্বাভাবিক। আমি মনে করি না, আমরা পাকিস্তানের সঙ্গে যেভাবে আছি তাতে ভারতের সঙ্গে সম্পর্কে ক্ষতি হতে পারে বা প্রভাব পড়তে পারে। ওই দেশের সঙ্গে আমাদের বোঝাপড়া শতাব্দী প্রাচীন ও ঐতিহাসিক।’


এ ক্যটাগরির আরো খবর..