× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

পাকিস্তানে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে মৃত ৩০ আহত ৫৫

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ পাকিস্তানে ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত ৫৫  নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে শুক্রবার বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। সুক্কুর জেলার রোহরি স্টেশনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রোহরি স্টেশনের কাছে কান্ধরা ক্রসিং দিয়ে পেরোচ্ছিল যাত্রিবাহী বাসটি। সেসময় দুরন্ত গতিতে আসা পাকিস্তান এক্সপ্রেস ট্রেনটি ওই বাসে ধাক্কা মারে। ধাক্কায় দুমড়ে-মুচড়ে বহু দূরে ছিটকে পড়ে বাস।

সুক্কুর জেলার ডেপুটি কমিশনার রানা আদীল বলেন, অন্তত ২০ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন। তিনি আরো জানা, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে থাকা সিনিয়র রেলওয়ে কর্মকর্তা তারিক কলাছি বলেন, উদ্ধার অভিযান চলছে কিন্তু অন্ধকারের জন্য অনেক দুর্বোধ্য হয়ে পড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..