পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় ৮ দলীয শটপিস নাইট ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলায় উপজেলা প্রশাসন একাদশ চ্যাম্পিয়ান হয়েছে।
বুধবার রাতে চাঁদখালী ইউপি’র কমলাপুর মৌখালী ব্লাড ডোনেশন ক্লাব ও মাদক বিরোধী ক্লাব আয়োজিত পাইকগাছা উপজেলা প্রশাসন ও থানা একাদশের মধ্যে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদখালী ইউপি চেয়ারম্যান মোঃ শাহাজাদা আবু ইলিয়াস।
খেলা শেষে ভোলা লাল মোহন সার্কেলের অতিঃ পুলিশ সুপার রাসেলুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী দল উপজেলা প্রশাসন একাদশের কাছে চ্যাম্পিয়ন ট্রপি তুলেদেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগ লীগের সাবেক সদস্য আক্তারুজ্জামান সুজা মোল্লা, সরকারী কর্মকর্তা সরদার আলী আহসান, জয়ন্ত সরকার,এসআই মোশারফ হোসেন,এসআই অভিজিৎবিশ্বাস,উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
খেলায় ম্যান-অবদি সিরিজ এর পুরস্কার গ্রহন করেন অতিঃ পুলিশ সুপার রাসেলুর রহমান ও ম্যান অবদা ম্যাচ এর পুরস্কার গ্রহন করেন উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস।


