× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

২০১৮ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেয়ায় পাঁচ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ২০১৮ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেয়ায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিবসহ কেন্দ্র কমিটির পাঁচ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

একই সাথে উপজেলা বিআরডিবি কর্মকর্তা আনিছুর রহমানকে নতুন কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব ও একই স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান, কেন্দ্র কমিটির সদস্য যথাক্রমে একই স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল জলিল, সিনিয়র শিক্ষক সালমা খাতুন, সহকারী শিক্ষক লাকি আক্তার ও ক্রীড়া শিক্ষক রবিউল ইসলাম।

অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্র সচিব ও চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, সোমবার প্রথমদিনের বহুনির্বাচনী (সৃজনশীল) পরীক্ষা শেষে দেখা যায় কেন্দ্রের পরীক্ষার্থী সলুয়া মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপদাহ মাধ্যমিক বিদ্যালয় ও অন্য একটি স্কুলের ১৯ জন রেগুলার পরীক্ষার্থীকে ২০১৮ সালের প্রশ্নে (যে প্রশ্নে ক্যাজুয়ালদের নেয়ার কথা) পরীক্ষা নেয়া হয়েছে এবং ২ জন ক্যাজুয়াল পরীক্ষার্থীকে ২০২০ (রেগুলারদের নেয়ার কথা) পরীক্ষা নেয়া হয়েছে।

বিষয়টি জানতে পেরে আমি তৎক্ষণাৎ যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করি। পরে তাদের লিখিত পরীক্ষা সঠিক প্রশ্নে নেয়া হয়েছে। তিনি বলেন বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভূল। এতে শিক্ষার্থীদের রেজাল্টে কোন প্রভাব না পড়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলে নিশ্চিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..