পরলোকগমন করলেন জাতীয় মন্দিরের প্রধান সেবায়েত

বিশেষ প্রতিবেদকঃ শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তী (৬৭) আজ ১৯ ফেব্রুয়ারি ২০১৭ রাত ৮টায় মস্তিস্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায় এবং বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।